সম্ভাবনাময় প্রজন্ম গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্য-প্রযুক্তিতে অভিজ্ঞ হতে হবে। ইন্টারনেট সেই সুযোগ এনে দিয়েছে। এই উৎসব আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানোর উৎসব।গতকাল বুধবার বরিশালে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী এ সব কথা বলেন। এ ছাড়া গতকাল কুমিল্লার দাউদকান্দি ও টাঙ্গাইলের মির্জাপুরে ইন্টারনেট উৎসব হয়েছে। এসব উৎসবে বক্তারা ইন্টারনেট ব্যবহার করে সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কে রচনা করেন, চাঁদে কে প্রথম অবতরণ করেন, ফুটবল তারকা মেসি কোন ক্লাবের খেলোয়াড়, প্রথম আলোর ওয়েব ঠিকানা কী...ইন্টারনেট ব্যবহার করে এ রকম নানা প্রশ্নের উত্তর দেয় উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। উৎসব উপলক্ষে গতকাল নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এর পরই উৎসবের উদ্বোধন করেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী।নগরের ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করে এবং আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করান বরিশালের বন্ধুসভার বন্ধু নেজারুল ইসলাম। গ্রামীণফোনের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ বরকতউল্লাহ বলেন, চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ যাবতীয় কাজ এখন মানুষ তাদের বাড়িতে বসে করতে পারছে। অর্থ ব্যয় করে তাদের আর ফরম কেনার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় যেতে হচ্ছে না। ইন্টারনেটের এই সম্ভাবনাকে গ্রামপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা।প্রথম আলোর সম্পাদকীয় সহকারী ফারুক ওয়াসিফ বলেন, ‘ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’আই-জিনিয়াস নির্বাচিত হয় বরিশাল মডেল স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র সাদমান রাতুল। দাউদকান্দি: ‘আমার ইচ্ছা ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের ইতিবাচক প্রয়োগ দেখার।’ কথাগুলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র আসিফ ইবনে রশিদের। গতকাল ওই কলেজ মাঠেই আয়োজন করা হয় ইন্টারনেট উৎসব। সেখানে আই-জিনিয়াস নির্বাচিত হন তিনি।গতকাল সকালে একই কলেজের অধ্যক্ষ কে এম রেজাউল হক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় ওই কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। সকাল সাড়ে সাতটা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবে যোগ দিতে আসে। ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানকেন্দ্র। অধ্যক্ষ কে এম রেজাউল হক বলেন, ‘ইন্টারনেট জগৎ ও জীবনকে পাল্টে দিচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী ইন্টারনেট উৎসবের আলোয় আলোকিত হোক—এই আমাদের প্রত্যাশা।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডিজিটাল যুগের ছেলেমেয়েদের অবশ্যই কম্পিউটার জানা দরকার। পাশাপাশি মাতৃভাষা বাংলা ও ইংরেজিও জানতে হবে। তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ হবে। গ্রামীণফোনের কুমিল্লার অঞ্চলিক ব্যবস্থাপক মনজুরুল করিম খান বলেন, ‘একটি উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে ইন্টারনেটের সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মঈন উদ্দিন, প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি আবদুর রহমান ঢালী।মির্জাপুর: সকাল সোয়া ১০টায় মির্জাপুর কলেজ চত্বরে ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ। ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানের শুরু হয়। এরপর উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান প্রথম আলোর মির্জাপুর বন্ধুসভার সভাপতি মনজুর কাদের। পরে ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মনিকা দেবী বড়ুয়া, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক পার্থপ্রতিম ভট্টাচার্য ও প্রথম আলোর মির্জাপুর প্রতিনিধি সোহেল মোহসীন বক্তব্য দেন। মনিকা দেবী বড়ুয়া বলেন, গ্রামীণ ফোন ও প্রথম আলোর এই আয়োজন প্রশংসার দাবি রাখে। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম আধুনিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার সুযোগ পাবে। গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক পার্থপ্রতিম ভট্টাচার্য বলেন, ‘ইন্টারনেট আমাদের হাতের নাগালে এসে পড়েছে। এর আলোয় সবাইকে আলোকিত করে তুলতে হবে।’মির্জাপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারের বেশি শিক্ষার্থী ও অভিভাবক এই উৎসবে অংশ নেন। আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় দেবব্রত সরকার। সে মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।