সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, দ্রুততম সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর লক্ষ্যে ভর্তি পরীক্ষার এ দিনক্ষণ নির্ধারণ করা হয়। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।