সম্মিলিতভাবে তথ্যপ্রযুক্তির দেশীয় বাজার উন্নয়নের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর বার্ষিক সাধারণ সভায় সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। ছবি বেসিসের সৌজন্যে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর বার্ষিক সাধারণ সভায় সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। ছবি বেসিসের সৌজন্যে।

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তির দেশীয় বাজার উন্নয়নের প্রত্যাশা নিয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বেসিসের সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা, আরিফুল হাসান ও নির্বাহী পরিচালক সামি আহমেদ। এ ছাড়া বেসিসের সাবেক সভাপতি এ তৌহিদ, সারোয়ার আলম, রফিকুল ইসলাম রাউলি, হাবিবুল্লাহ এন করিম, একেএম ফাহিম মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বেসিস মহাসচিব উত্তম কুমার পাল বেসিসের ২০১৫ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ বিগত ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের ওপর সভায় উপস্থিত প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন ও মতামত দেন।
সভায় তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বাজার উন্নয়নে সরকারের সঙ্গে বেসিসের সম্পৃক্ততা আরও জোরদার করার জন্য সদস্যরা আহ্বান করেন।
বেসিস সভাপতি শামীম আহসান জানান, ইতিমধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ওয়ার্ল্ড, বাংলাদেশ ইন্টারনেট উইক, কানেক্টিং স্টার্ট আপসহ বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আইসিটি খাতের জন্য জন্য ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স রহিতকরণ, ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি, সাইবার সিকিউরিটি পলিসি, আইসিটি কোম্পানির আইপিওতে অংশগ্রহণের জন্য স্মল ক্যাপ পলিসিসহ বেশ কিছু পলিসি তৈরিতে বেসিস প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এই শিল্পের উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার ধারাবাহিকতা থাকবে।