সময় ও বাস্তবতার কারণে এমন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

এখনকার তরুণদের নিয়ে কথা হলে এ প্রসঙ্গগুলো আসে। কিছু কিছু ক্ষেত্রে সত্যতাও রয়েছে। তবে এর জন্য শুধু তরুণদের দোষ দেওয়া যাবে না। কেননা সময় ও জীবনবোধ প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটায় মানুষের চিন্তা ও ভাবধারায়। এই পরিবর্তন কখনো নেতিবাচক, আবার কখনো ইতিবাচকও হয়। তাই বলে তরুণেরা স্বপ্ন দেখবেন না, সেটা তো হতে পারে না।
স্বপ্ন না দেখলে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান হতো না। শুধু খেলায় নয়, অন্য সব ক্ষেত্রেও তরুণেরা তাঁদের যোগ্যতা প্রমাণ করছেন।
এই প্রজন্মকে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। সংগত কারণেই হয়তো তারা নিজেকে নিয়ে অতি মাত্রায় সচেতন। এর ফলে হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। এটি সময় ও জীবন বাস্তবতার কারণেই হচ্ছে। চাইলেই আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি।

গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল