সময় বাঁচান রান কমান্ড দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিভিন্ন আপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যাওয়া যায়। এতে অনেক সময় বাঁচে। নিচে তেমনই কিছু রান কমান্ড দেওয়া হলো।প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে। ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন। যেকোনো ড্রাইভে যেতে c:, d:, e: এভাবে লিখে এন্টার করুন। বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন। পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন। রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন। রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন। কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন। ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন। মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন। সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন। ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন। ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন। উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন। টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন। সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার করুন। রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার করুন। স্টার্ট আপ মেন্যুতে যেতে msconfig লিখে এন্টার চাপুন। হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানোসহ বিভিন্ন কাজে gpedit.msc লিখে এন্টার চাপুন। ইন্টারনেট প্রোপার্টিজ দেখতে inetcpl.cpl লিখে এন্টার চাপুন। অন স্ক্রিন কি-বোর্ড চালু করতে osk লিখে এন্টার চাপুন। —ফয়সাল হাসান