সময় বাড়ল অ্যাপসের ধারণাপত্র জমা দেওয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির আয়োজন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর ধারণাপত্র জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার জন্য ধারণাপত্র জমা দেওয়া যাবে।
ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুরোধে সময় বাড়ানো হয়েছে। সময় কম থাকায় অনেকে প্রতিযোগী ধারণাপত্র জমা দিতে পারেনি।
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাঁচ ও দুই লাখ টাকা। প্রতিযোগিতা সম্পর্কে জানাতে এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা কার্যক্রম চলছে। এবারে ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম চলবে। বিস্তারিত: www.eatlapps.com ।