সময় বাড়ল আবিষ্কারের খোঁজে ২০১২ প্রতিযোগিতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিস সফট এক্সপো-২০১২ উপলক্ষে বেসিসের ‘আইটি ইনোভেশন সার্চ প্রোগ্রাম—আবিষ্কারের খোঁজে ২০১২’ প্রতিযোগিতার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তথ্যপ্রযুক্তির নতুন উদ্ভাবনমূলক প্রতিযোগিতা ‘আবিষ্কারের খোঁজে’ তথ্যপ্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন হয়ে আসছে। প্রাথমিক পর্বে নির্বাচিত পাঁচজনকে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেলায় সরাসরি প্রকল্প উপস্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি