সময় বাড়ল চাঁদপুরের ডিজিটাল মেলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে অনুষ্ঠিত চার দিনের ডিজিটাল সেবা ও কম্পিউটার মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলাম জানান, মেলায় আগত দর্শক, ক্রেতা ও স্থানীয় কম্পিউটার সমিতির অনুরোধে গতকাল সোমবার ও আজ মেলার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিভিন্ন কম্পিউটার-সামগ্রী নিয়ে গত ২৯ মার্চ এ মেলা শুরু হয়। —আলম পলাশ, চাঁদপুর্র