সরকার মানুষের কাছে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা চাই সরকার মানুষের কাছে যাবে, মানুষ সরকারের কাছে নয়। এ জন্য তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। তথ্যপ্রযুক্তি ছাড়া কৃষিবিপ্লব সম্ভব নয়।’ গতকাল বৃহস্পতিবার বরিশাল অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচি এবং খুলনা ও বরিশাল বিভাগে বিদ্যুৎসংযোগবিহীন ইউনিয়নে ই-সেন্টার স্থাপন কর্মসূচির অবহিতকরণ সভায় বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই সব ইউনিয়ন পরিষদে ই-সেন্টার চালু করতে।’এই অনুষ্ঠানে ৪৮টি বিদ্যালয়ে দুটি করে মডেম দেওয়া হয়েছে। এ ছাড়া কম্পিউটার ল্যাবের উন্নয়নে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতাও দেওয়া হয় বিদ্যালয়গুলোতে।বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, কম্পিউটার প্রশিক্ষক খুশি রানী, ইউপি চেয়ারম্যান খান হাবিবুর রহমান প্রমুখ। —বরিশাল অফিস