সরকারি উদ্যোগে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি উদ্যোগে তথ্যপ্রযুক্তিশিল্পের জন্য আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। সরকারের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রকল্পের প্রকল্প সহকারী এবং সহকারী সচিব মাহফুজুল ইসলাম। তিনি জানান, তথ্যপ্রযুক্তি যেকোনো বিষয়ে স্নাতক, এমবিএ, বিবিএ, বিকম, বিএস এবং প্রকৌশলে ডিপ্লোমা রয়েছে, এমন তরুণ-তরুণীদের ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি বিষেশজ্ঞ হিসেবে গড়ে তুলতে এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। বিনা মূল্যে এ প্রশিক্ষণ নেওয়া যাবে।

এ জন্য আগ্রহীদের www.lict.gov.bd  নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ২৮ এপ্রিল।

চারটি বিভাগে ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে প্রায় চার হাজার প্রথম পর্যায়ের ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি বিষেশজ্ঞ (এফটিএফএল) তৈরি করা হবে। বিশ্বব্যাংকের ঋণ-সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রথম পর্যায়ে মোট ৯০০ জনকে অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

বাছাইয়ের পরই তাঁদের ঢাকার বাইরে দুই মাস আবাসিক প্রশিক্ষণ, ঢাকায় দুই মাস বিশেষায়িত প্রশিক্ষণ এবং সব শেষে আইটি ইন্ডাস্ট্রিগুলোতে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে।

—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক