প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সরকারি কেডি উচ্চবিদ্যালয় এ বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে।
রাজশাহীকে টপকে বগুড়া ও নওগাঁর চারটি শিক্ষাপ্রতিষ্ঠান মেধা তালিকায় প্রথম থেকে চতুর্থ স্থান অধিকার করায় দুই জেলায় বইছে আনন্দের বন্যা।
নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার চাকী বলেন, ‘অতীতে এত ভালো ফল আমরা করতে পারিনি৷ শিক্ষানগর ও বিভাগীয় শহর রাজশাহীকে টপকে এ অবস্থায় আসতে পারায় সত্যি আমরা গির্বত৷
শ্যামল কুমার চাকী আরও বলেন, এই সফলতার জন্য ছাত্র ও শিক্ষক উভয়েই দািবদার। সৃজনশীল পদ্ধতির কারণে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ভালো ফলাফল করছে বলে তিনি মনে করেন৷