সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি স্কুলের ‘এ গ্রুপের’ ভর্তি পরীক্ষা এক দিন পিছিয়েছে। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ গ্রুপের’ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর পরীক্ষা হবে একই দিন বেলা দুইটা ৩০ মিনিট থেকে চারটা ৩০ মিনিট পর্যন্ত।

এই পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার।