সরকারের সব সেবা হবে ই-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ যাতে স্বল্প সময়ে, স্বল্প খরচে ও কোনো রকম হয়রানি ছাড়া সেবা পেতে পারে, সে জন্য সরকারের সব সেবাকে ই-সেবায় রূপান্তর করা হবে। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি আয়োজিত এক কর্মশালায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ কথা বলেন। কর্মশালাটি গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির।কর্মশালার সভাপতি সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, সব শ্রেণী-পেশার মানুষ যাতে সহজে সব ধরনের সেবা পেতে পারে, তাই সমন্বিত ই-সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। এই লক্ষ্যে উপজেলা ই-সেবাকেন্দ্র ও উপজেলা ওয়েব পোর্টাল তৈরির কাজ এগিয়ে চলেছে।ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিটি কার্যালয়ের সেবাসমূহকে ই-সেবায় রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সক্ষমতা বাড়ানোর ব্যাপারে ধারণা দেওয়া হয় এই কর্মশালায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় মোট ৫০ জন অংশ নেন।