সরল তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় বেশি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিসির গবেষণা
আইডিসির গবেষণা

প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি কাঠামো যত সরল হয় উদ্ভাবনী বিষয়টি বাড়ার সম্ভাবনাও তত বেশি হয়। সরল তথ্যপ্রযুক্তি কাঠামোতে ব্যবসায় মুনাফা বাড়ে। অন্যদিকে, জটিল তথ্যপ্রযুক্তি কাঠামো ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা এবং প্রবৃদ্ধি কমায়। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। 
আন্তজাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সম্প্রতি ‘সিম্পলিফায়িং আইটি টু ড্রাইভ বেটার বিজনেস আউটকাম অ্যান্ড ইমপ্রুভ আরওআই’  শীর্ষক গবেষণার ফল প্রকাশ করেছে। গবেষণার পৃষ্ঠপোষকতা করেছে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল। 
আইডিসির গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান জটিলতা বাদ দিয়ে সরল তথ্যপ্রযুক্তি কাঠামো ব্যবহার করছে তারা বছরে বেশি মুনাফা করতে পারছে। সরল কাঠামোর ফলে সময় বাঁচে এবং দ্রুত গ্রাহক সেবা দেওয়া সম্ভব হয়।
গবেষকরা তাই প্রতিষ্ঠানের জন্য সরল তথ্যপ্রযুক্তি অবকাঠামো ব্যবহারের পরামর্শ দিয়েছেন। 
এই প্রসঙ্গে আইডিসির সফটওয়্যার বিজনেস সলিউশনের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট মাইকেল ফুসেট জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি কাঠামোর জটিলতার কারণে সৃষ্ট খরচ ও সমস্যা নিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানেরই নাজেহাল অবস্থা। তথ্যপ্রযুক্তি কাঠামোকে সহজ করে প্রতিষ্ঠানগুলো আরো ভালো এবং সৃজনশীল সেবার মাধ্যমে গ্রাহকদের আরো সন্তুষ্ট রাখতে পারে।

গবেষণা সংক্রান্ত তথ্য জানার লিংক http://www.oracle.com/us/corporate/features/idc-research/index.html