সরলরেখায় সূর্য, পৃথিবী ও মঙ্গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই সরলরেখায় অবস্থান করবে সূর্য, পৃথিবী ও মঙ্গল
একই সরলরেখায় অবস্থান করবে সূর্য, পৃথিবী ও মঙ্গল

এই মহাবিশ্বে অবাক করে দেওয়ার মতো অনেক ঘটনাই ঘটে। মিল্কিওয়ে ছায়াপথের আমাদের সৌরজগতের মধ্যেও ঘটে দুর্লভ কিছু ঘটনা। তারই একটি হচ্ছে একই সরলরেখায় সূর্য, পৃথিবী ও মঙ্গল গ্রহের অবস্থান। এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
পৃথিবী, সূর্য ও মঙ্গল আজ ৮ এপ্রিল মঙ্গলবার একই সরল রেখায় আসছে। একে বলা হয় ‘অপোজিশন’।

সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা দুটি গ্রহ সরলরেখার আসা মহাজাগতিক দুর্লভ ঘটনাগুলোর একটি বলে মনে করা হয়। এ ঘটনার কারণ হচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন। প্রতি দুই বছরে একবার একই সরলরেখায় আসে পৃথিবী, সূর্য ও মঙ্গল। এরপর আবার পথ চলা শুরু করে তারা। ছয় দিন পর অর্থাত্ ১৪ এপ্রিল আবার মঙ্গল ও পৃথিবী কাছাকাছি অবস্থানে আসবে।

এই বিষয়টিকে বৃত্তাকার ট্র্যাকে দুটি গাড়ির রেসিংয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। সূর্যের কাছাকাছি থাকায় পৃথিবী মঙ্গলের চেয়েও দ্রুতগতিতে ঘুরছে। মঙ্গল একবার সূর্যকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবী এক সময় তাঁকে সরলরেখায় পেয়ে যায়।