সরাইলের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দুপুরে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে একটি করে কম্পিউটার ল্যাব হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, সাবেক দুই প্রধান শিক্ষক আবদুল ওহাব, হারুনুর রশিদ লস্করসহ অনেকে। —সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি