সরিষাবাড়িতে হলো ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ২৮ ও ২৯ মার্চ হয়ে গেল ডিজিটাল মেলা। ২৮ মার্চ সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনের ডিজিটাল মেলা শুরু হয়। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এ রকম ডিজিটাল মেলার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়েজুল কবির তালুকদার, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ অনেকে।
এ মেলায় মূলত সরকারি বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে। এতে উপজেলার আটটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ ২৫টি স্টল ছিল।