সরিষাবাড়ীতে তরুণদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনের অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ গতকাল সোমবার শেষ হয়েছে৷ এতে অংশ নিচ্ছেন উপজেলার আটটি ইউনিয়নের ৪৫ জন তরুণ৷ রোববার এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান। প্রশিক্ষক হিসেবে আছেন আবু সাঈদ ও রাশেদুল হক।
এ প্রশিক্ষণে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ কীভাবে করা যায় সে বিষয়ে ধারণা দেওয়া হবে৷ ফ্লোরা বিলকিস জাহান জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য এ রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।