সরিষাবাড়ীর স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল রোববার দুপুরে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু হয়েছে। স্থানীয় সাংসদ মুরাদ হাসান এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ বলেন, এ উপজেলায় প্রথম আমাদের প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধন করা হলো। এটি আনন্দের বিষয়। একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার জানায়, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধন করায় তথ্যপ্রযুক্তিতে সহজেই পাঠ গ্রহণ করা যাবে।
—শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি