সরিষাবাড়ীতে কম্পিউটার সমিতি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল সরিষাবাড়ী গড়ার লক্ষ্যে সম্প্রতি শিমলাবাজারের অ্যাকটিভ কম্পিউটার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা কম্পিউটার অ্যাসোসিয়েশনের জেষ্ঠ্য সহসভাপতি মো. আন্নু মিঞা বলেন, জামালপুর জেলাকে ডিজিটাল জেলায় রূপান্তর করতে হলে উপজেলার সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এবং তথ্যপ্রযুক্তিতে আগ্রহ থাকতে হবে। সভায় বক্তব্য দেন অ্যাকটিভ কম্পিউটারের চেয়ারম্যান মো. বাদশা ভুঁইয়া, যমুনা পেপার হাউজ অ্যান্ড কম্পিউটারের এম এ ওয়াহাব, জিনিয়াস কম্পিউটারের আতিকুল হক, জমাদি কম্পিউটারের লিয়াকত আলী ও টপকন কম্পিউটারের বুদ্ধদেব ভৌমিক। পরে মো. বাদশা ভুঁইয়াকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট সরিষাবাড়ী কম্পিউটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। —শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর)