সরিষাবাড়ীতে ইন্টারনেট উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজারে গত বৃহস্পতিবার গ্রামীণফোন ময়মনসিংহ জোনের উদ্যোগে দিনব্যাপী ইন্টারনেট উৎসবের আয়োজন করা হয়। মোবাইল ফোন গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিতেই শিমলাবাজারের পাবনা পট্টিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব। সরিষাবাড়ীর স্থানীয় অধিবাসীকে ইন্টারনেটের সঠিক ব্যবহার, বিনামূল্যে প্যাকেজ প্রদান, স্বল্প মূল্যে গ্রামীণফোন মডেম বিক্রি এবং তরুণদের ইন্টারনেট বিষয়ে সচেতন করা হয় এই আয়োজনে। ইন্টারনেট গ্রাহক শাওন মিয়া জানান, এ উৎসব থেকে ইন্টারনেটের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। গ্রামীণফোনের জামালপুর টেরিটরি কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান জানান, সরিষাবাড়ীর মানুষকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার জন্য আমাদের এ আয়োজন। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি