সরিষাবাড়ীতে ওয়েব পোর্টাল কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার শেষ হয়েছে তিন দিনের ওয়েব পোর্টাল কার্যক্রম। উপজেলা বিআরডিবি মিলনায়তনে গত সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান। উপজেলা ওয়েব পোর্টাল কার্যক্রমে আটটি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের আটজন উদ্যোক্তা এতে অংশ নেন। জামালপুরের সহকারী প্রোগ্রাম কর্মকর্তা (আইসিটি) হাবিবুল্লাহ জানান, এ কার্যক্রমে উপজেলা ওয়েব পোর্টাল (http://sarishabari.jamalpur.gov.bd) চালু করা হয়েছে। উপজেলার ৩৪টি দপ্তরের বিস্তারিত তথ্য ওয়েব পোর্টালে জানা যাবে। —শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি