সরিষাবাড়ীতে কম্পিউটার ল্যাব চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সরিষাবাড়ী পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। স্থানীয় সাংসদ মুরাদ হাসান উপজেলায় এই প্রথম এ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।পাঁচ লাখ টাকা ব্যয়ে নয়টি কম্পিউটার সরবরাহ করে এ কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। কম্পিউটার ল্যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সচেতন নারীরা ই-মেইল ও কম্পিউটার বিষয়ে শিক্ষার সুযোগ পাবেন।মুরাদ হাসান জানান, ডিজিটাল সরিষাবাড়ী গড়ার লক্ষ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হলো।সরিষাবাড়ী পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ জানান, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি জ্ঞান লাভ করতে পারবে।—শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর)