সরিষাবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিআরডিবি মিলনায়তনে গত বৃহস্পতিবার দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ, লক্ষ্য ও অর্জন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহাম্মেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন করতে হলে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছাতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে ও তথ্য সম্পর্কে জানতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারাহগুল নিঝুম। সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক তাঁর বক্তব্যে বলেন, সবাই এগিয়ে এলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উপজেলার ভাইস চেয়ারম্যান আ. ছাত্তার তরফদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা লতিফ সেমিনারে বক্তৃতা করেন। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি