সরিষাবাড়ীতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের বেকারদের নিয়ে ৯০ দিনের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২০ জন ছেলেমেয়ে এতে প্রশিক্ষণ নিচ্ছেন। গতকাল মঙ্গলবার মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান। উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহিদা পারভীন প্রথম আলোকে জানান, উপজেলার ২০ জন বেকারকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হবে। সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ চলবে। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি