সরিষাবাড়ীতে হয়ে গেল ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনের ডিজিটাল মেলা গত শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান এ মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলা নির্বাচন কার্যালয়, কৃষি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা বিভাগ, ব্র্যাক ও ডাচ্-বাংলা ব্যাংক, মাধ্যমিক শিক্ষা কার্যালয়, মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজ, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু কলেজ, আর ডি এম মডেল পাইলট উচ্চবিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভা ও আটটি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রসহ ২০টি প্রতিষ্ঠানের স্টল ছিল।
শুক্রবার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আর ডি এম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা
লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার রহুল আমীন বেগ, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা পারভীন প্রমুখ।