সরিষাবাড়ীর স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে শনিবার দুপুরে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এই ল্যাব চালু করা হলো।
কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামসহ অনেকে।
এই কম্পিউটার ল্যাবে ১০টি ডেস্কটপ, ১টি ল্যাপটপ কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি প্রজেক্টর ও ১১টি কম্পিউটার টেবিল রয়েছে। দশম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম বলে, ‘কম্পিউটার ল্যাবে আমরা কম্পিউটারের অনেক কাজ শিখতে পারব।’