প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা সরিষাগাছ শত শত বছর ধরে আমাদের মসলার চাহিদা পূরণ করে আসছে৷ এটি শিগগিরই ভিন্ন কাজে ব্যবহৃত হতে যাচ্ছে৷ বিজ্ঞানীরা গতকাল বুধবার বলেছেন, রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সাদা সরিষা ব্যবহারের সুযোগ রয়েছে৷ যুদ্ধে ব্যবহৃত প্রাণঘাতী রাসায়নিক নার্ভ অ্যাজেন্ট ভিএক্স মাটি দূষণ করে৷ সরিষাগাছ শিকড়ের সাহায্যে সেই মাটি থেকে বিষাক্ত পদার্থ শুষে নেয় এবং অন্তত ৪৫ দিন পর্যন্ত সেই চিহ্ন ধরে রাখে৷ গবেষণাগারে পরিচালিত পরীক্ষায় এ ব্যাপারে প্রমাণ মিলেছে৷ প্রিসডিংস অব দ্য রয়েল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, ভিএক্সের উপস্থিতি আগে থেকেই শনাক্ত করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে সাইনাপিস আলবা প্রজাতির সরিষাগাছ৷ এএফপি৷