সরে দাঁড়াচ্ছেন গুগলের প্রাইভেসি পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের স্ট্রিটভিউয়ের কারণে প্রাইভেসি বা ব্যক্তি গোপনীয়তার বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। প্রাইভেসি নিয়ে সমালোচনার মুখে পড়া গুগলের সংশ্লিষ্ট দলটির পরিচালক আলমা হুইটেন সম্ভবত এ কারণেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।হুইটেন এই পদে টানা তিন বছর ধরে কর্মরত ছিলেন। আলমা হুইটেনের স্থলাভিষিক্ত হচ্ছেন গুগলের সফটওয়্যার প্রকৌশলী লরেন্স ইউ। এক খবরে জানিয়েছে বিবিসি।গুগল কর্তৃপক্ষ আলমা হুইটেন প্রসঙ্গে জানিয়েছে, গুগলের তৈরি পণ্যের উন্নতি ও প্রাইভেসির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন আলমা। ব্যবহারকারীদের প্রাইভেসির নিশ্চয়তা দিতে কঠোর পরিশ্রম করে যাবেন গুগলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।২০১০ সালে গুগলের স্ট্রিট ভিউ প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহের কারণে যুক্তরাষ্ট্র সরকার ও প্রাইভেসি নজরদারি করে এমন প্রতিষ্ঠানগুলোর তোপের মুখে পড়েছিল গুগল। গুগলের সামাজিক নেটওয়ার্ক ‘গুগল বাজ’-এর প্রাইভেসি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রতিষ্ঠানটিকে। গুগলের প্রাইভেসির বিষয়টিকে উন্নত করতে দায়িত্ব দেওয়া হয়েছিল আলমা হুইটেনকে।