সর্বজনীন শব্দ 'হাহ্'

সব ভাষার মানুষ বুঝতে পারে এমন কোনো শব্দ কি আছে? নেদারল্যান্ডসের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সাইকোলিঙ্গুইস্টিকসের গবেষকেরা এমন একটি শব্দ এবার খুঁজে পেয়েছেন। শব্দটি হলো ‘হাহ্’ (ইংরেজি বানানে এইচইউএইচ)। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, পাঁচটি মহাদেশ জুড়ে   প্রচলিতবিভিন্ন ভাষা নিয়ে গবেষণা চালিয়ে দেখা যায়, হাহ্ শব্দটির সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণত কোনো অভিব্যক্তি প্রকাশের পর সে ব্যাপারে    শ্রোতার অভিমত জানতে হাহ্ উচ্চারণ করা হয়। শব্দটির অর্থ অনেকটা ‘তাই না?’ প্রশ্নটির সমতুল্য। মানুষের জন্মগতব্যাকরণ কাঠামোর মধ্যে ভাষার উৎস নিহিত থাকে বলে তত্ত্ব রয়েছে। আবার গবেষকদেরএকাংশ মনে করে, সামাজিক ভাববিনিময়ের মধ্যেই থাকে ভাষার প্রাথমিক ভিত্তি। নিউইয়র্ক টাইমস