সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গ্লোবাল ব্র্যান্ড পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এলজি ইলেকট্রনিকসের ২০১০ সালের বার্ষিক সম্মেলনে এলজি মনিটর বিক্রয়ে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড ‘বেস্ট পারফরম্যান্স’ পুরস্কার জিতেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার পুরস্কার গ্রহণ করেন। সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিকসের নতুন পণ্যের ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়, যা আগামী বছর থেকে গ্রাহকেরা পাবেন। —বিজ্ঞপ্তি