সহজে অনলাইন বুকিং সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে হোটেল বুকিং সেবা এখন আরও সহজ। ওয়েব বা অ্যাপ ব্যবহার করে খুব সহজেই দরকারি হোটেল বুকিং দেওয়া যায়। অনলাইন হোটেল বুকিং সহজ করতে কাজ করছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। যাঁরা কোথাও ভ্রমণে যেতে চান বা বেড়াতে যাওয়ার আগে হোটেল বুকিং নিয়ে চিন্তায় থাকেন, তাঁদের জন্য সহজ সমাধান এনেছে জোভাগো। অনলাইনে জোভাগো ডটনেট সাইট থেকে কিংবা স্মার্টফোনে জোভাগোর অ্যাপ ডাউনলোড করে এ সেবা পেতে পারেন বিনা মূল্যে। জোভাগোর তথ্য অনুযায়ী, জোভাগোতে বাংলাদেশের সব এলাকার গুরুত্বপূর্ণ হোটেলের তথ্য রয়েছে। সহজেই সেগুলোতে বুকিং দেওয়া যায় ঘরে বসে। হোটেলের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য রয়েছে। জোভাগো (www.jovago.net) বাংলাদেশের প্রধান নির্বাহী কায়েস আলী বলেন, ‘আমাদের হোটেল বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে এবং দেশের বাইরে সহজ ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানই আমাদের লক্ষ্য। কোথাও যাওয়ার আগে যাতে থাকার জায়গা, যোগাযোগব্যবস্থা, খাবার, আকর্ষণীয় জায়গার বর্ণনা, কার্যক্রম ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে পরিকল্পনা করে যেতে পারেন, সে সুবিধা দিচ্ছে জোভাগো।’ বিজ্ঞপ্তি।