সহজে ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা, বিনোদন, গবেষণা, যেকোনো নতুন বিষয় খোঁজার অন্যতম মাধ্যম ইউটিউব। চাইলে ঘরে বসে ইউটিউবের ভিডিও দেখে যেকোনো বিষয় সম্পর্কে জানা ও শেখাও যায়। ইউটিউবের কিছু সহজ ব্যবহার নিচে তুলে ধরা হলো।
নির্দিষ্ট শুরুর সময়: নির্দিষ্ট একটা জায়গা থেকে কোনো ভিডিও দেখতে চাচ্ছেন। মাউস দিয়ে টেনে ধরে সেই অংশ নির্বাচন করে দেখার চেয়েও সহজ মাধ্যম হতে পারে সেই ভিডিওর ঠিকানায় সময়টা লিখে দিলে। আরও সহজ করে বলতে গেলে আপনার ইউটিউব ভিডিওর www.youtube.com/watch?v=V0e-MQeep1M ঠিকানা যদি হয় এমন, তবে এতে ছোট একটা পরিবর্তন এনে নির্দিষ্ট শুরুর সময় বলে দেওয়া যাবে।
এ জন্য ঠিকানার শেষে #t=00m10s লিখে এন্টার করুন। খেয়াল করুন এখানে # অবশ্যই লিখে পরে t=00m তে ভিডিওর কাঙ্ক্ষিত মিনিট লিখুন, 10s-এর জায়গায় কত সেকেন্ড সেটি লিখে এন্টার করুন। তখন ঠিকানাটি হবে www.youtube.com/watch?v=V0e-MQeep1M#t=00m10s । লক্ষণীয় যে মিনিট বা সেকেন্ড লেখার ক্ষেত্রে শূন্য থেকে ৯ মিনিটের আগে পর্যন্ত ০ (জিরো) ব্যবহার করে লিখতে হবে (#t=09m) একই নিয়ম সেকেন্ডের ক্ষেত্রেও প্রযোজ্য।
স্বয়ংক্রিয়ভাবে ভিডিও দেখতে:ইউটিউবে এক ভিডিও দেখা শেষে আরেক ভিডিও চালু হয়। কিন্তু আপনি যদি চান আপনার নির্দিষ্ট ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতেই থাকবে, তাহলে ইউটিউব ভিডিওর ঠিকানা কপি করে নিয়ে www.infinitelooper.com ওয়েবসাইটে গিয়ে বক্সে পেস্ট করে Search চাপুন। তাহলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতেই থাকবে।
মো. রাকিবুল হাসান