সহজে তথ্য পাওয়ার উপায় বের করতে মন্ত্রীর আহ্বান
তথ্য পাওয়ার সহজ উপায় উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। তিনি বলেছেন, ‘তথ্যপ্রাপ্তি ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন বাংলাদেশে বিপ্লব নিয়ে এসেছে।’ বৃহস্পতিবার ঢাকায় বিসিসির সম্মেলনকক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সি (এনআইএ) এবং বিশ্বব্যাংক আয়োজিত ‘কমন মোবাইল প্ল্যাটফর্ম ফর এম সার্ভিস’ শীর্ষক সেমিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি তেনজেন দোলমা, দক্ষিণ কোরিয়ার এনআইএর গ্রেগরি পকর্নি, স্যান জুং লি, ডো হুন কিমসহ অনেকে। সঞ্চালনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট তারেক বরকতউল্লাহ। কমন মোবাইল প্ল্যাটফর্ম তৈরির কন্টেন্ট বিসিসি ওয়েবসাইটে (www.bcc.net.bd) দেওয়া হয়েছে। —বিজ্ঞপ্তি