সহজেই মনিটরের রেজুলেশন পাল্টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সময় প্রয়োজনে মনিটরের রেজুলেশন পাল্টাতে হয়। কিন্তু অনেকেই রেজুলেশন পাল্টানোর নিয়ম জানেন না। আপনি ইচ্ছে করলে এক ক্লিকে রেজুলেশন পাল্টাতে পারেন। এর জন্য আপনার লাগবে ‘এইচআরসি’ নামের একটি সফটওয়্যার। মাত্র ৬০২ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি www.ziddu.com/download/ 18081264/HRC. pchelplinebd.zakir.rar.html ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি খুলুন।বহনযোগ্য (পোর্টেবল) বলে সফটওয়্যারটি ইনস্টলের ঝামেলা নেই, সরাসরি ওপেন করুন। সফটওয়্যারটি চালু করার পর খেয়াল করুন, নিচে টাস্কবারে নীল রঙের একটি মনিটর আইকন এসেছে। ওই আইকনে ক্লিক করে Restore চাপুন। এখন আপনি মনিটর রেজুলেশন, বিট, হার্টজ পরিবর্তন করার অপশন পাবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত রেজুলেশন সহজেই সেট করে নিতে পারেন। —খালেদ মাহমুদ খান