সহযোগীদের মাধ্যমে সেবা বাড়াবে ওরাকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ওরাকলের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মপরিধি ও মুনাফা আরও বাড়াতে ‘পার্টনার নেটওয়ার্ক স্পেশালাইজড’ কর্মসূচি চালু করেছে ওরাকল করপোরেশন।বাংলাদেশে ওরাকলের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ২৬ জানুয়ারি ঢাকা ‘ওরাকল পার্টনার নেটওয়ার্ক (ওপিএন) ডে ২০১০’ উদ্যাপনের সময় এ ঘোষণা দেওয়া হয়।বিশেষায়িত এ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপরিকল্পনা আগের চেয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপরিকল্পনা আগের চেয়ে আরও বেশি সুপরিকল্পিতভাবে চিহ্নিত করতে পারবে, যা ওরাকলের বিভিন্ন পণ্য সম্পর্কে গ্রাহকদের আরও বেশি জানাতে ও এর ব্যবহার বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী ওরাকলের সেবা পৌঁছে দিতেও এ কর্মসূচি সহায়তা করবে। অনুষ্ঠানে ওরাকলের সহযোগী ২৫ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি