সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পৌরনীতি-৩
৩. যে রাষ্ট্রের সুুযোগ-সুবিধা ভোগ করে ও রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকে নাগরিক বলে—উক্তিটি কার?
ক. গেটেল খ. গার্নার গ. অ্যারিস্টটল ঘ. লাস্কি
উত্তর: ঘ. লাস্কি
৪. জন্মনীতি অনুযায়ী সন্তান—
i. পিতা-মাতার দেশের নাগরিক
ii. যে দেশে জন্ম, সে দেশের নাগরিক
iii. যে দেশে বসবাস, সে দেশের নাগরিক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৫. কোনটি সামাজিক অধিকার?
ক. বসবাসের অধিকার খ. সম্পত্তির অধিকার
গ. ব্যক্তিস্বাধীনতার অধিকার
ঘ. আবেদনের অধিকার
উত্তর: খ. সম্পত্তির অধিকার
৬.কোনটি রাষ্ট্রের প্রতি আনুগত্যের উদাহরণ?
i. সেনাবাহিনীতে যোগদান ii. যুদ্ধ করা
iii. সরকারি কর্মচারীদের সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭. সুনাগরিকের গুণাবলি হলো—
ক. বিবেকবোধ খ. আনুগত্য
গ. কর প্রদান করা ঘ. আইন মান্য করা
উত্তর: ক. বিবেকবোধ
৮. ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে, এটি সরকারের—
i. অপরিহার্য কাজ ii. গৌণ কাজ
iii. ঐচ্ছিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: গ. ii ও iii.
৯. অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্র পুলিশ বাহিনী গঠন করে, এটি রাষ্ট্রের—
ক. মুখ্য কাজ খ. কল্যাণমূলক কাজ
গ. ঐচ্ছিক কাজ ঘ. নিরাপত্তামূলক কাজ
উত্তর: ক. মুখ্য কাজ
১০. সরকার বয়স্কভাতা, বেকার ভাতা প্রচলন করেছে, এগুলো রাষ্ট্রের—
ক. জনহিতকর কাজ
খ. সামাজিক নিরাপত্তামূলক কাজ
গ. শ্রমিক কল্যাণমূলক কাজ ঘ. অপরিহার্য কাজ
উত্তর: খ. সামাজিক নিরাপত্তামূলক কাজ
১১. বিচার বিভাগের কাজ হচ্ছে—
i. লাইসেন্স প্রদান ii. নিষেধাজ্ঞা জারি
iii. অর্ডিন্যান্স জারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: ক. i ও ii
১২. আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার—
i. রাষ্ট্রপতি শাসিত ii. মন্ত্রিপরিষদ শাসিত
iii. গণতান্ত্রিক সরকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ