সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০১৪ সালের জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বর বণ্টন ছাপা হবে আগামী শনিবার থেকে পড়াশোনা পাতায়।

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পৌরনীতি-৩
১৩. কোনটি স্থায়ী শাসনব্যবস্থা?
ক. গণতন্ত্র খ. একনায়কতন্ত্র গ. রাষ্ট্রপতি শাসিত সরকার
ঘ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
উত্তর: খ. একনায়কতন্ত্র
১৪. প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা জাতীয় সংসদের কাছে দায়ী. কারণ—
i. সংসদীয় সরকারব্যবস্থা ii. সবাই আইনসভার সদস্য iii. মন্ত্রীদের দায়িত্বশীলতা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৫. একনায়কের উদাহরণ হচ্ছে—
ক. লেনিন খ. এঙ্গেলস গ. মার্ক্স ঘ. ফ্রাংকো
উত্তর: ঘ. ফ্রাংকো
১৬. নির্বাচকমণ্ডলী সরকারের শক্তিশালী ও স্বতন্ত্র চতুর্থ শাখা—উক্তিটি কার?
ক. গেটেল খ. গার্নার গ. লাস্কি ঘ. ই এম হোয়াইট
উত্তর: ক. গেটেল
১৭. পরোক্ষ নির্বাচনে নির্বাচিত হয়—
i. নির্বাচনী সংস্থা ii. রাষ্ট্রপতি iii. প্রধানমন্ত্রী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
১৮. কোনটি নির্বাচন-প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্যালট বাক্স বিতরণ খ. ভোটার তালিকা প্রণয়ন
গ. পোস্টার ছাপানো ঘ. প্রতীক বরাদ্দ
উত্তর: গ. পোস্টার ছাপানো
১৯. নির্বাচনি অপরাধের শাস্তি—
ক. ২-৫ বছরের কারাদণ্ড খ. ২-১০ বছরের কারাদণ্ড
গ. ৩-৫ বছরের কারাদণ্ড ঘ. ৫-১০ বছরের কারাদণ্ড
উত্তর: খ. ২-১০ বছরের কারাদণ্ড
২০. গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের আবশ্যকতা—
i. ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ii. স্বৈরাচারপ্রবণতা রোধ iii. সরকারের সমালোচনা করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২১. নতুন রাজনৈতিক দল গঠনের প্রথম পদক্ষেপ—
ক. নীতিনির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন খ. জনমত গঠন
গ. রাজনৈতিক শিক্ষাদান ঘ. জনগণের সঙ্গে যোগাযোগ
উত্তর: ক. নীতিনির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন
২২. বিচারক প্রণীত আইন হলো—
ক. বিচারকের রায় খ. বিজ্ঞানসম্মত আলোচনা
গ. ন্যায়বোধ ঘ. আইনসভা
উত্তর: ক. বিচারকের রায়
২৩. আইনের অনুশাসন থাকলে—
i. ক্ষমতার অপব্যবহার হয় না
ii. সবাই সমভাবে স্বাধীনতা পাবে
iii. আইনের দৃষ্টিতে সবাই সমান হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৪. রাষ্ট্রীয় মূলনীতির প্রতিফলন লক্ষ করা যায়—
i. আইন প্রণয়নে ii. আইনের ব্যাখ্যাদানে
iii. আইনের শাসন প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা