সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পৌরনীতি-৪
১. মূল মধ্যরেখায় শনিবার দুপুর ১২টা হলে ১৮০° পূর্ব দ্রাঘিমার সময় কত?
ক. শনিবার রাত ১২টা খ. রবিবার সকাল ৬টা
গ. শুক্রবার রাত ১২টা ঘ. শনিবার সন্ধ্যা ৬টা
উত্তর: ক. শনিবার রাত ১২টা
২. ৪০° দ্রাঘিমায় অবস্থিত দুটি দেশের সময়ের পার্থক্য কত?
ক. ০ মিনিট খ. ১ মিনিট
গ. ৪ সেকেন্ড ঘ. ৪ মিনিট
উত্তর: ক. ০ মিনিট
৩. বার্ষিক গতির ফলে—
i. দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি হয়
ii. ঋতু পরিবর্তন হয় ii. জোয়ার-ভাটা হয়
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i, ii ও iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৪. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো—
i. পর্বত ii. মালভূমি iii. উপত্যকা
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i, ii ও iii ঘ. i ও ii
উত্তর: গ. i, ii ও iii
৫. সুন্দরবন অঞ্চলের প্রাপ্ত সম্পদ হলো—
i. কেওড়া, ধুন্দল, পশুর ii. শণ, মধু, মোম
iii. হরিণ, কুমির, হাতি
কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৬. কর্ণফুলী কাগজকলের প্রধান কাঁচামাল—
i. স্থানীয় বাঁশ ii. নরম কাঠ iii. পানিবিদ্যুৎশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii

# সুব্রত একটি এনজিওর প্রধান. তীব্র গ্যাসসংকটের কারণে এবং দ্রুত কাজ নিষ্পন্ন করার জন্য তিনি একটি বৈদ্যুতিক ওভেন ক্রয় করেন. উদ্দীপকের আলোকে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও.
৭. বৈদ্যুতিক ওভেন ক্রয়ের ইচ্ছা কিরূপ অভাব?
ক. আরামপ্রদ অভাব খ. দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব গ. বিলাসজাত অভাব ঘ. জীবনধারণের জন্য প্রয়োজনীয় অভাব
উত্তর: ক. আরামপ্রদ অভাব
৮. বৈদ্যুতিক ওভেন—
i. উৎপাদক দ্রব্য ii. অর্থনৈতিক দ্রব্য
iii. ব্যক্তিগত দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৯. মূলধন বৃদ্ধির প্রক্রিয়া নির্ভর করে—
ক. সঞ্চয়ের সামর্থ্য ও ইচ্ছার ওপর খ. প্রাকৃতিক সম্পদ ও বিনিয়োগের সুবিধার ওপর
গ. সাংগঠনিক নৈপুণ্য ও সঞ্চয়ের ওপর ঘ. শিক্ষা ও সচেতনতার সুবিধার ওপর
উত্তর: ক. সঞ্চয়ের সামর্থ্য ও ইচ্ছার ওপর
১০. জাতীয় বাজেট প্রণয়নের সাহয্য করা কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. গবেষণামূলক কাজ খ. উপদেষ্টামূলক কাজ
গ. উন্নয়নমূলক কাজ
ঘ. সরকারের ব্যাংকসংক্রান্ত কাজ
উত্তর: গ. উন্নয়নমূলক কাজ
১১. স্বল্প আয় স্বল্প চাহিদা 
স্বল্প বিনিয়োগ ? স্বল্প আয়।
—এখানে ‘?’ চিহ্নিত স্থানে কী হবে?
ক. স্বল্প জোগান খ. স্বল্প কর্মসংস্থান
গ. স্বল্প ব্যয় ঘ. স্বল্প উৎপাদন
উত্তর: খ. স্বল্প কর্মসংস্থান
১২. বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
ক. ৬৫.৪ বছর খ. ৬৫.৫ বছর
গ. ৬৪ বছর ঘ. ৬৪.৪ বছর
উত্তর: ক. ৬৫.৪ বছর
১৩. কোনটি উন্নত জাতের ধান?
ক. রেড়ি খ. অড়হর গ. বিরই ঘ. জোয়ার
উত্তর: গ. বিরই
১৪. ১৯৯১ সালে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
ক. ৯৫৩ জন খ. ৭৫৫ জন
গ. ৮২৬ জন ঘ. ৮২৫ জন
উত্তর: খ. ৭৫৫ জন
১৫. দেশের মোট ভূমির তুলনায় জনসংখ্যা বেশি হলে—
i. মাথাপিছু উৎপাদন হ্রাস পায়
ii. ভোগ্য পণ্যের দাম বেড়ে যায়
iii. ভূমিহীনের সংখ্যা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ