সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৩. অপরাধ সংগঠিত না হওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ হলো—
i. প্রতিরোধ ii. প্রতিকার
iii. আইন প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii.
১৪. কোনটি অর্থনৈতিক জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে?
ক. শিল্পায়ন খ. শিক্ষা.
গ. নগরায়ণ ঘ. তথ্যপ্রযুক্তি
উত্তর: ক. শিল্পায়ন
১৫. মানুষ যার যার সাধ্যানুযায়ী কাজ করবে এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবে—কোনটির বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক সমাজ
খ. সাম্যবাদী সমাজ
গ. সমাজতান্ত্রিক সমাজ
ঘ. পুঁজিবাদী সমাজ
উত্তর: গ. সমাজতান্ত্রিক সমাজ
১৬. সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো—
i. একই এলাকায় বসবাসকারী
ii. স্বজাত্যবোধ খুব বেশি
iii. সামাজিক ও রাজনৈতিক ঐক্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
১৭. নবম শ্রেণীর ছাত্র রহিম রাস্তায় ঘুরে বেড়ায় ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে। মা-বাবা কর্মজীবী বিধায় তার সঠিক খোঁজ-খবর নিতে পারে না। রহিমের অপরাধের কারণ কী?
i. মা-বাবার অবহেলা
ii. বন্ধুদের প্রভাব
iii. বিদ্যালয়ের প্রতি অনীহা
ুনিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
১৮. রহিমের বয়সীদের অন্যান্য অপরাধের লক্ষণ হলো—
i. গুরুজনদের অমান্য করা
ii. পরীক্ষায় নকল করা iii. খুন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৯. কোন যুগে মানুষ অধিক জনসমষ্টি মিলে স্থায়ী জনসমাজ গড়ে তোলে?
ক. প্রাচীন প্রস্তর যুগ খ. নব্যপ্রস্তর যুগ
গ. ব্রোঞ্জ যুগ ঘ. লৌহ যুগ
উত্তর: গ. ব্রোঞ্জ যুগ
২০. গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের মুখ্য মাধ্যম কোনটি?
ক. টিভি খ. বেতার
গ. চলচ্চিত্র ঘ. পত্রিকা
উত্তর: খ. বেতার।
২১. Socious ও Logos কোন ভাষার শব্দ?
ক. ল্যাটিন ও গ্রিক
খ. ল্যাটিন ও ফরাসি
গ. গ্রিক ঘ. ল্যাটিন
উত্তর: ক. ল্যাটিন ও গ্রিক
২২. শিশু তার খেলার সাথিদের সঙ্গে খেলা করার কারণে—
i. নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করে
ii. স্বালম্বী হতে শেখে
iii. মুক্ত বুদ্ধিসম্পন্ন হতে শেখে
ুনিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii
২৩. রাজনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি—
ক. বিশ্ববিদ্যালয় খ. শিক্ষক সমিতি
গ. আমলাতন্ত্র ঘ. থিয়েটার হল
উত্তর: গ. আমলাতন্ত্র।
২৪. পেশাদার ইঞ্জিনিয়ার কোন শ্রেণীর অন্তর্গত?
ক. উচ্চবিত্ত খ. উচ্চমধ্যবিত্ত
গ. মধ্যবিত্ত ঘ. ধনী শ্রেণী
উত্তর: খ. উচ্চমধ্যবিত্ত।

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল