সা মা জি ক বি জ্ঞা ন
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৫. পুঁজিবাদী যুগে কয়টি শ্রেণী দেখা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ২টি
২৬. নৈরাজ্যের লক্ষণ হলো—
i. ছিনতাই ii. চাঁদাবাজি iii. সন্ত্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৭. ‘ধর্ম হলো পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস’—কার উক্তি?
ক. ট্রেইলর খ. ফ্রেজার গ. মেরেট ঘ. ডুর্খেইম
উত্তর: ঘ. ডুর্খেইম
২৮. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিশোর অপরাধের কারণ কোনটি?
i. চিত্তবিনোদনের অভাব ii. দারিদ্র্য
iii. শিল্পায়ন ও শহরায়ণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৯. সমাজ বা গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানব আচরণই অপরাধ—কথাটি কার?
ক. অগবার্ন ও নিমকফ খ. ডুর্খেইম
গ. হবহাউজ ঘ. কোনিগ। উত্তর: ঘ. কোনিগ
৩০. রিকশাচালক রহিম মিয়ার ১২ সদস্যের পরিবার। সে তার বড় ছেলে রমিজকে ৫০ হাজার টাকার বিনিময়ে বিয়ে দেয়। উদ্দীপকে কোন কোন সমস্যা প্রতিফলিত হয়েছে?
i. দারিদ্র্য ii. জনসংখ্যা iii. যৌতুক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩১. সামাজিক প্রগতির পূর্বশর্ত কোনটি?
i. শিক্ষার সম্প্রসারণ ii. সম্পদের সুষম বণ্টন
iii. ভারসাম্য জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩২. সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ—
ক. সহনশীলতার অভাব খ. ধর্মীয় গোঁড়ামি
গ. পারিবারিক অশান্তি ঘ. মূল্যবোধের অবক্ষয়
উত্তর: ঘ. মূল্যবোধের অবক্ষয়
৩৩. সভ্যতার সূচনায় ভিত্তি ধরা হয় কোনটি?
ক. সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা
খ. ফসলের অতিরিক্ত উৎপাদন
গ. ধাতুর ব্যাপক ব্যবহার ঘ. চাকার আবিষ্কার
উত্তর: খ. ফসলের অতিরিক্ত উৎপাদন
৩৪. সেঁজুতি চীনের পিকিং মানবদের সম্পর্কে পড়ছিল। পিকিং মানব কোন যুগের উদাহরণ?
ক. নিম্নপ্রাচীন খ. মধ্যপ্রাচীন
গ. উচ্চপ্রাচীন ঘ. নব্যপ্রস্তুর যুগ
উত্তর: ক. নিম্নপ্রাচীন
৩৫. তারা বাস করত—
i. পাহাড়ের গুহায়
ii. শিখারের উপযোগী খোলা স্থানে
iii. cvwb mieivGni DrGmi wbKGU
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা