সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা মনোয়ারা, সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৬. ‘পরিবার একটি গোষ্ঠী যা সন্তান উৎপাদন ও প্রতিপালনের জন্য সুনির্দিষ্ট’— কার উক্তি?

ক. নিমকফ খ. ম্যাকাইভার

গ. ডুর্খেইম ঘ. অগবার্ন

উত্তর: খ. ম্যাকাইভার

৩৭. দাস প্রথার কয়টি বৈশিষ্ট্য দেখা যায়—

ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি

উত্তর: খ. ৪টি

৩৮. শিশুর মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে—

i. শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন ii. ধর্মীয় বিধিবিধান iii. পারিবারিক সম্প্রীতি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩৯. ‘সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের জন্য বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির অসম পরিবর্তন দায়ী’—উক্তিটি কার?

ক. অগবার্ন ও নিমকফ খ. ডুর্খেইম

গ. হবহাউজ ঘ. শেরিফ

উত্তর: ক. অগবার্ন ও নিমকফ

৪০. ‘যেসব আচারপ্রথা ও অনুষ্ঠান মানুষ উত্তরাধিকার সূত্রে লাভ করে, তা-ই সংস্কৃতি’—উক্তিটি কার?

ক. টেইলর খ. নর্থ গ. ম্যাকাইভার ঘ. কান্ট

উত্তর: খ. নর্থ।

ইতিহাস-২

১. ফকির সন্ন্যাসীদের উদ্দেশ্য ছিল—

i. কোম্পানির কুঠি আক্রমণ করা

ii. নায়েব গোমস্তাদের বাড়ি আক্রমণ

iii. ইংরেজ সেনাপতিদের হত্যা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii

উত্তর: ঘ. i, ii

২. তিতুমির কোন অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন?

i. চব্বিশ পরগনার কিছু অংশ

ii. নদীয়া iii. ফরিদপুরের একাংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩. মজনু শাহ মধুপুর জঙ্গলে আধিপত্য বিস্তার করেন—

ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে

গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৭ সালে

উত্তর: খ. ১৭৮১ সালে

৪. তিনি প্রথম আন্দোলন শুরু করেন—

ক. নদীয়া খ. চব্বিশ পরগনা

গ. নারকেলবাড়িয়া ঘ. ফরিদপুর

উত্তর: গ. নারকেলবাড়িয়া

৫. হাজী শরীয়তউল্লাহ কখন দেশে প্রত্যাবর্তন করেন?

ক. ১৭৮১ সালে খ. ১৮৮১ সালে

গ. ১৮১৮ সালে ঘ. ১৮১৭ সালে

উত্তর: গ. ১৮১৮ সালে।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল