বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ইতিহাস-২
৬. ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য ছিল—
i. ধর্মীয় শিক্ষা প্রদান
ii. অধিকার-কর্তব্য সম্পর্কে সচেতন করা
iii. নীলকরদের অত্যাচার থেকে মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭. দুদু মিয়াকে কখন মুক্তি দেওয়া হয়—
ক. ১৮৬০ সালে খ. ১৮৬২ সালে
গ. ১৮৬১ সালে ঘ. ১৮৬৩ সালে
উত্তর: ক. ১৮৬০ সালে
৮. ‘খুন-দাঙ্গা এমন কোনো অপরাধ নেই, যা নীলকররা করত না’—কে বলেছেন?
ক. এস্কেন স খ. গোপাল লাল মিত্র
গ. এশলি ইডেন ঘ. দীনবন্ধু মিত্র
উত্তর: গ. এশলি ইডেন
৯. নীলকরদের নির্যাতনের উদাহরণ হলো-
i. চাষিদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা
ii. গুলি করে হত্যা করা
iii. কম দামে নীলগাছ কেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০. নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল?
ক. হিন্দু কৃষক খ. মুসলিম কৃষক গ. সব নীল চাষি ঘ. সাধারণ মানুষ
উত্তর: গ. সব নীল চাষি
১১. অ্যাংলো হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
ক. বিদ্যাসাগর খ. রামমোহন
গ. মুহসীন ঘ. আবদুল লতিফ
উত্তর: খ. রামমোহন
১২. রামমোহন রায়ের সংস্কার হলো—
i. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ
ii. নারীদের সুশিক্ষা প্রদান
iii. নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
ক. ১৮২০ সালে খ. ১৮৪১ সালে
গ. ১৮৯০ সালে ঘ. ১৮২১ সালে
উত্তর: ক. ১৮২০ সালে
১৪. বিদ্যাসাগরের গভীর জ্ঞান ছিল—
i. কাব্য ii. ব্যাকরণ iii. বেদান্ত শাস্ত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৫. মুহসীন ট্রাস্ট পুনর্গঠনে সহায়তা ছিল—
i. স্যার সৈয়দ আহমদ i
i. স্যার উইলিয়াম হান্টার
iii. নওয়াব আবদুল লতিফ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ