সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা মনোয়ারা, সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ইতিহাস-২

১৬. হাজী মো. মুহসীনের মৃত্যু হয়

ক. ১৮১০ সালে খ. ১৮১২ সালে

গ. ১৮১৪ সালে ঘ. ১৮১৮ সালে

উত্তর: খ. ১৮১২ সালে

১৭. হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরে ভূমিকা ছিল?

ক. বিদ্যাসাগর খ. রামমোহন রায়

গ. আবদুল লতিফ ঘ. উইলিয়াম হান্টার

উত্তর: গ. আবদুল লতিফ

১৮. কার প্রচেষ্টায় মুসলমানদের প্রতি ইংরেজ-বিদ্বেষ অনেক দূরীভূত হয়?

ক. সৈয়দ আমীর আলী খ. রামমোহন রায়

গ. আবদুল লতিফ ঘ. উইলিয়াম হান্টার

উত্তর: গ. আবদুল লতিফ

১৯. আমীর আলী কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন—

ক. ১৭৯০-১৮০৪ সালে

খ. ১৮৯০-১৯০৪ সালে

গ. ১৯০৪-১৯০৯ সালে

ঘ. ১৮৭৪-১৮৯০ সালে

উত্তর: খ. ১৮৯০-১৯০৪ সালে

২০. মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

ক. মো. লিটারারি সোসাইটি

খ. মুসলিম লীগ

গ. সে. ন্যাশনাল মো. অ্যাসোসিয়েশন

ঘ. মো. এডুকেশনাল কনফারেন্স

উত্তর: গ. সে. ন্যাশনাল মো. অ্যাসোসিয়েশন

২১. মার্ল মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য কোনটি?

i. প্রতিনিধিত্বশীল ব্যবস্থা

ii. মুসলমানদের পৃথক নির্বাচন

iii. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও ii

২২. ১৯৩৫ সালের আইনের বৈশিষ্ট্য—

i. প্রদেশের ক্ষমতা বৃদ্ধি ii. প্রদেশের স্বায়ত্তশাসন iii. কেন্দ্রে দ্বৈতশাসন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

২৩. ‘১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম’—কার উক্তি?

ক. সাভাকর খ. কে ও মেলসন

গ. জে বি নটন ঘ. সুরেন্দ্রনাথ সেন

উত্তর: ক. সাভাকর

২৪. মাধ্যমিক শিক্ষাবোর্ড বিল প্রণীত হয়—

ক. ১৮৮৫ সালে খ. ১৯০৬ সালে

গ. ১৯০৮ সালে ঘ. ১৯৪০ সালে

উত্তর: ঘ. ১৯৪০ সালে

২৫. কার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক. নবাব সলিমুল্লাহ খ. নবাব ফয়জুল হক

গ. মহাত্মা গান্ধী ঘ. স্যার সৈয়দ আহমদ

উত্তর: ক. নবাব সলিমুল্লাহ

২৬. স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন?

ক. লর্ড বেন্টিঙ্ক খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড কার্জন ঘ. লর্ড কর্নওয়ালিস

উত্তর: খ. লর্ড ডালহৌসি

২৭. কোন আন্দোলন মুসলমানদের স্বার্থ সম্পর্কে সচেতন করে?

ক. আলিগড় খ. ভারত ছাড়

গ. খেলাফত ঘ. বঙ্গভঙ্গ

উত্তর: ক. আলিগড়

২৮. কে প্রথম পাকিস্তান নামের উদ্ভাবন করেন?

ক. লিয়াকত আলী খ. রহমত আলী

গ. ফজলুল হক ঘ. মো. আলী জিন্নাহ

উত্তর: খ. রহমত আলী

২৯. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের আসন ছিল—

ক. ৩৫টি খ. ৪০টি গ. ৪১টি ঘ. ৫৫টি

উত্তর: খ. ৪০টি

৩০. প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়—

ক. ১৯৪৬ সালের ৬ জুন খ. ১৯৪৬ সালের ২৪ আগস্ট গ. ১৯৪৬ সালের ২৪ সেপ্টেম্বর

ঘ. ১৯৪৬ সালের ২৪ অক্টোবর

উত্তর: ঘ. ১৯৪৬ সালের ২৪ অক্টোবর

৩১. কখন প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা ওড়ানো হয়?

ক. ২৩ মার্চ ১৯৭১ খ. ২৪ মার্চ ১৯৭১

গ. ২৫ মার্চ ১৯৭১ ঘ. ২৬ মার্চ ১৯৭১

উত্তর: ক. ২৩ মার্চ ১৯৭১

৩২. কখন হানাদার বাহিনী তাদের সব বিমান হারায়?

ক. ৩ ডিসেম্বর ১৯৭১

খ. ৪ ডিসেম্বর ১৯৭১

গ. ৫ ডিসেম্বর ১৯৭১

ঘ. ৬ ডিসেম্বর ১৯৭১

উত্তর: ঘ. ৬ ডিসেম্বর ১৯৭১।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল