সা মা জি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ইতিহাস-২
৩৩. ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের সাফল্যের কারণ?
i. আঞ্চলিক প্রাধান্য
ii. ১১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন
iii. বাঙালি জাতীয়তাবাদের উত্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৪. তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল—
ক. ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর
খ. ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
গ. ১৯৪৭ সালের ৩ সেপ্টেম্বর
ঘ. ১৯৪৭ সালের ৪ সেপ্টেম্বর
উত্তর: খ. ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
৩৫. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার নেতৃত্বে ছিলেন—
i. এ কে ফজলুল হক
ii. শেখ মুজিবুর রহমান
iii. মাওলানা আতাহার আলী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৬. ইয়াহিয়া খান কোন নীতির ভিত্তিতে নির্বাচনের ঘোষণা দেন?
ক. ১ ব্যক্তি ১ ভোট খ. ইসলামি আদর্শ
গ. জাতীয়তাবাদী
ঘ. প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র নির্বাচন
উত্তর: ক. ১ ব্যক্তি ১ ভোট
৩৭. মোট বৈদেশিক সাহায্যের কতভাগ পূর্ব পাকিস্তানে ব্যয় হতো?
ক. ১০-১৫ খ. ১৫-২০
গ. ১২-১৫ ঘ. ২০-২৫
উত্তর: ক. ১০-১৫
৩৮. কখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?
ক. ১৯৬৮ সালের জানুয়ারি মাসে
খ. ১৯৬৮ সালের ফেব্রুয়ারি মাসে
গ. ১৯৬৮ সালের মার্চ মাসে
ঘ. ১৯৬৮ সালের এপ্রিল মাসে
উত্তর: ক. ১৯৬৮ সালের জানুয়ারি মাসে।

পৌরনীতি-৩
১. পৌরনীতির আলোচ্য বিষয়—
i. সরকারের শ্রেণীবিভাগ
ii. নাগরিকতা লাভের পদ্ধতি
iii. রাষ্ট্রের উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২. রাষ্ট্রের অধিকার ভোগ ও কর্তব্য পালন করা নাগরিকের—
i. স্থানীয় রূপ ii. জাতীয় রূপ
iii. আন্তর্জাতিক রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ