প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি যত যেথায় আছে
গর্তে, চাপায়, চিপায়
ভালোই আছে, ভালোই ছিল
ওপরঅলার কৃপায়!
আশকারাতে দিন দিনই যে
বাড়ছিল বাড় ওদের
কর্তারা তাই পণ করেছেন
এবার প্রতিরোধের!
আজ সাঁড়াশি দিয়েই হবে
কাজটা টেনে তোলার
জঙ্গি নাটোর, সাতক্ষীরা বা
রাঙ্গুনিয়া, ভোলার—
পড়বে ধরা! বাঁচবে না কেউ
এই অভিযান কঠোর
কেউ যদি দেয় ঢিল এ কাজে
চাকরি হবে ‘নট’ ওর!
পড়ল ধরা হাজার খানেক
দেখছি প্রথম দিনেই
সন্ত্রাসী, চোর, মাদক-বণিক—
বলুন দেখি কী নেই?
বলতে এটা নেই প্রয়োজন
বিরাট জ্ঞানী হবার
এই তালিকায় উপস্থিতি
জঙ্গি ছাড়া সবার!