সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার হামলার উৎস অনুসন্ধান এবং তা থেকে নিরাপদ থাকার কারিগরি কৌশল বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৬ জুলাই সকাল ১০টায় সাংবাদিকদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ‘সাইবার অপরাধ সচেতনতা ও অনুসন্ধান’ শীর্ষক কর্মশালাটি হবে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে। ৫০ জন সংবাদকর্মীকে বিনা মূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় অংশ নিতে হলে গুগল ডক ফাইলে (https://goo.gl/q8S7mD) অংশগ্রণকারীর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি