সাংবাদিকদের জন্য 'সিগন্যাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের জন্য ফেসবুকের নতুন সুবিধা সিগন্যাল
সাংবাদিকদের জন্য ফেসবুকের নতুন সুবিধা সিগন্যাল

সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা ‘সিগন্যাল’ নিয়ে এসেছে ফেসবুক। একই সেবা পাওয়া যাবে ছবি আদানপ্রদানের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামেও। মূলত সাংবাদিকদের কাজের সুবিধার জন্য সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। সারা বিশ্বের সর্বশেষ খবর, সংশ্লিষ্ট ট্রেন্ড (চলতি ধারা), ছবি, ভিডিও ইত্যাদি দ্রুত ফেসবুক ও ইনস্টাগ্রামের সাহায্যে যাতে পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ফেসবুকে এ ‘সিগন্যাল’ সেবা। সংবাদের সূত্র, সংস্কৃতি, বিনোদন, খেলাসহ সবকিছুই একই স্থানে পেতে সিগন্যাল সহায়তা করবে।
এর আগে গত সপ্তাহে ফেসবুকের ভেরিফায়েড হওয়া সাংবাদিকদের পেজের জন্য আলাদা ‘মেনশনস’ নামের একটি সেবা চালু করেছিল ফেসবুক। নতুন এ সেবা চালুর বিষয়ে ফেসবুকের মিডিয়া পার্টনারশিপ বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল বলেন, ‘ফেসবুকে প্রতিনিয়ত নানা ধরনের সংবাদ তৈরি হচ্ছে, শেয়ার হচ্ছে। সাংবাদিকেরা যাতে বিপুল এ তথ্য থেকে নির্দিষ্টভাবে দ্রুত সংবাদের সূত্র পেতে পারেন কিংবা সাম্প্রতিক ট্রেন্ড সম্পর্কে জানতে পারেন, সে জন্য আমাদের এ সেবা চালু হলো।’
শুধু সংবাদের সূত্র আর খবর জানানোই নয়, বরং এ সেবা ফেসবুকের বিভিন্ন খবর একত্র করে তার বিশেষ মেট্রিকস তৈরি করে দেবে। সেখান থেকে সাংবাদিকেরা চাইলে সংবাদ সংগ্রহ এবং নিজে ব্যবহারের

জন্য সংরক্ষণও করে রাখতে পারবেন। পরে নিজের প্রয়োজন অনুসারে সংবাদ লেখার জন্য ব্যবহার করার সুযোগও পাওয়া যাবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইনে যাতে তথ্য ও খবর পাওয়া যায়, সেটি আরও সহজ করতে নির্দিষ্ট ডাউনস্ট্রিম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) তথ্য নামিয়ে সেখানেই কাজ করা যাবে। এ ছাড়া নিজেদের মতো করে সেবাটি ব্যবহার করার সুবিধা দিতে সিগন্যালের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) উন্মুক্ত করা হয়েছে।
বিনা মূল্যে এ সেবা ব্যবহারের সুযোগ দিয়েছে ফেসবুক। অ্যান্ডি মিশেল নিজের করা এক পোস্টে উল্লেখ করেন, ‘সাংবাদিকদের সহায়তা করতে এটা আমাদের শুরুর পদক্ষেপ। আশা করছি এর ধারাবাহিকতা থাকবে।’ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.facebook.com/facebookmedia/get-started/signal ঠিকানায়।
ফেসবুক মিডিয়া এবং ফরচুন অবলম্বনে ।