সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন, কিন্তু কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। কিন্তু কেন?

সাংসদপুত্র পিস্তল দিয়ে গুলি ছুড়বেন না তো কি পিস্তল দিয়ে তির ছুড়বেন?

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। কিন্তু কেন?

সাংসদপুত্র তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়বেন না তো কি অন্যের পিস্তল দিয়ে গুলি ছুড়বেন?

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। কিন্তু কেন?

সাংসদপুত্র গুলি ছুড়েছেন? সে তো তাঁর দয়া, চাইলে তো তিনি রকেট লঞ্চারও ছুড়তে পারতেন!

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। কিন্তু কেন?

সাংসদপুত্র গাড়িতে থাকতে অন্য কেউ গুলি ছুড়বেন, এটা কেমন কথা? তাঁর একটা ইজ্জত আছে না?

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন। কিন্তু কেন?

সাংসদের পুত্র বলে আসলে কিছু নেই, ঠিক যেমন পিস্তলের সঙ্গে গুলিরও কোনো সম্পর্ক নেই। এসব হলুদ মিডিয়ার একটি অসামান্য নীলনকশা মাত্র!