সাইকেলে চড়ে উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমানিরহাট শহর থেকে ১০ কিলোমিটার দূরে ইন্টারনেট উৎসবের ভেন্যু বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজ। তাই বলে উৎসাহ কম ছিল না শিক্ষার্থীদের। সাইকেলে চড়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যোগ দেয় উৎসবে। ১৫ কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে উৎসবে আসে একাদশ শ্রেণীর শিক্ষার্থী রানু ও শিউলি। তারা বলে, ‘এত বড় উৎসব, না এসে ঘরে থাকা যায়? তাই সাইকেল নিয়েই চলে এলাম।’ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আসমা আক্তার বলে, ‘উৎসবের অপেক্ষায় ছিলাম; যদি প্রতিযোগিতায় অংশ নিতে না পারি। তাই সকালে উঠে সাইকেল নিয়ে চলে এলাম।’ লালমনিরহাটে এমনি শতাধিক মেয়ে শিক্ষার্থী সাইকেল চালিয়ে উৎসবে আসে। —ইমাম হাসান